সুড়ঙ্গ খুঁড়ে সোনার দোকানে চুরি

মাগুরা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ২৩:০৫আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২৩:০৫

মাগুরা শহরের পুরাতন বাজারে বৈদ্যনাথ জুয়েলার্স নামে একটি সোনার দোকানে সুড়ঙ্গ খুঁড়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ মার্চ) দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। পাশের দোকান বিনোদপুর জুয়েলার্সের কোল ঘেঁষে চোরের দল মাটির নিচ দিয়ে প্রায় ৫ থেকে ৬ ফুট সুড়ঙ্গ খুঁড়ে কংক্রিটের মেঝে ভেঙে দোকানে প্রবেশ করে। রাত পৌনে ৯টার দিকে প্রতিবেশী এক ব্যবসায়ী সুড়ঙ্গ দেখতে পেয়ে তাদের খবর দেন। পরে দোকান খুলে তিনি দেখতে পান সবকিছু এলোমেলো।  স্বর্ণালঙ্কারের প্যাকেট- কার্টন চারদিক ছড়ানো ছিটানো। তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানান।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জব্বারুল ইসলাম বলেন, ‘কী পরিমাণ সোনা চুরি হয়েছে তার হিসাব নিরূপণে তদন্ত চলছে। শহরে সুড়ঙ্গ তৈরি করে চুরির ঘটনা অভিনব।’

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী