চিকিৎসককে ধর্ষণচেষ্টা, অটোরিকশা চালকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মার্চ ২০২৩, ১৮:২২আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:২২

চট্টগ্রামে এক চিকিৎসককে ধর্ষণচেষ্টা মামলায় মো. জামসেদ (৩৫) নামে এক অটোরিকশা চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (১৯ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত মো. জামসেদ নোয়াখালীর হাতিয়া উপজেলার গুল্লাখালী এলাকার সাইদুল হক চৌধুরীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ২৪ মার্চ জিইসি স্যানমার এর সামনে থেকে নগরের টেক্সটাইল গেইট যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেন ওই চিকিৎসক। তাকে নির্দিষ্ট স্থানে না নিয়ে ষোলশহর বন গবেষণাগারের পশ্চিম পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। চিকিৎসকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে চালককে আটক করে গণপিটুনি দেয়। এ ঘটনায় ওই নারী চিকিৎসক বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। ২০১৬ সালের ৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। সাত জনের সাক্ষ্য শেষে আদালত রবিবার এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর স্পেশাল পিপি আবু নাসের চৌধুরী বলেন, ‘নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় আজ রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে এক মাত্র আসামি অটোরিকশা চালক জামসেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই রায়ে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই রায়ে অপর একটি ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।’

/এসএন/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী