বিআরটিএর কার্যালয়ে দুদক কর্মকর্তার কাছে চাইলো ঘুষ, পেলো ১৫ দিনের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
০৭ মে ২০২৫, ২২:৫৬আপডেট : ০৭ মে ২০২৫, ২২:৫৬

খুলনায় সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (০৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দুদকের খুলনা জেলার কর্মকর্তারা এ অভিযান চালান। এ সময় তাদের কাছে ঘুষ চাওয়ায় আব্বাস আলী নামে এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বলেন, ‌‘দীর্ঘদিন ধরে খুলনা বিআরটিএ কার্যালয়ে দালালের দৌরাত্ম্য থাকার অভিযোগ শুনছি। বুধবার সকালে সেবাগ্রহীতা সেজে অফিসে গেলে কয়েকজন দালাল আমাদের কাছে ঘুষ চায়। আমরা দেখতে পাই আনসার সদস্যরাও দালালের সহযোগী হিসেবে কাজ করেন। আমাদের পরিচয় পেয়ে একজন প্রাচীর টপকে পালিয়ে যায়। এ সময় আব্বাস আলী নামে এক দালালকে আটক করা হয়। তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে বিকালে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি