নিখোঁজের ৪ দিন পর গৃহবধূর লাশ মিললো পুকুরে

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ২০:১৬আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২০:১৬

টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে রিনা আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, শুক্রবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার করটিয়া জমিদারবাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রিনা আক্তার করটিয়া ঢুলিপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে।

জানা যায়, প্রায় চার বছর আগে করটিয়া পূর্বপাড়ার মো. রাজনের ছেলে মনির হোসেনের সঙ্গে পারিবারিকভাবে রিনার বিয়ে হয়। তাদের ঘরে ১১ মাসের একটি মেয়েসন্তান আছে। সোমবার গভীর রাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্বামী মনির সবাইকে জানায়। এরপর তার বাবার বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে পাচ্ছিল না। পরে শুক্রবার সকালে হাঁটাহাঁটির সময় জমিদারবাড়ির পূর্ব দিকের পুকুরে এক যুবক লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সেখানে রিনা আক্তারের পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন। লাশটি উদ্ধারের পর থেকে রিনার স্বামী মনিরসহ তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। 

টাঙ্গাইল সদর থানার ওসি বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি