স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য যুদ্ধজাহাজ উন্মুক্ত

মোংলা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ১৮:৫২আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৮:৫২

যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটের মোংলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ। কপোতাক্ষ ও কামরুজ্জামান।

রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বা নৌ জা কপোতাক্ষ এবং কোস্টগার্ডের কামরুজ্জামান নামে যুদ্ধজাহাজ দুটি দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকে ছুটে আসে মানুষ। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী বিএনএস কপোতাক্ষ এবং বিসিজিএস কামরুজ্জামান জাহাজ দুটি। কোস্টগার্ড পশ্চিম জোন ও দ্বিগরাজ নৌঘাঁটিতে মনোরম পরিবেশে জাহাজ দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ বলেন, ‘স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের প্রথম সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ,  আনসার, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, স্বাধীনতার শ্বেত পায়রা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান