‘প্রেমিকে’র বাড়িতে অনশনে নারী, বললেন ‘তার কারণে আমার সংসার ভেঙেছে’

জয়পুরহাট প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ১৪:৫১আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২২:৩০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামে বিয়ের দাবিতে নুরনবী হোসেন নামে কথিত প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক নারী। সোমবার (২৭ মার্চ) দুপুর থেকে এই অনশন শুরু করেন তিনি। 

জানা গেছে, উপজেলার বড়পুকুরিয়া গ্রামের ওই নারীর সঙ্গে পার্শ্ববর্তী বাঁশখুর গ্রামের নুরনবীর দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে। এর আগে ভুক্তভোগী ওই নারী নুরনবীর বিরুদ্ধে একটি মামলাও করেছেন। সেই মামলায় নুরনবী কিছুদিন কারাবাসও করেছে। জামিনে বেরিয়ে নুরনবী পুনরায় ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্ক করে। এদিকে স্ত্রীর প্রেমের বিষয়টি জানাজানি হলে ওই নারীকে তালাক দেন তার স্বামী।

এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘নুরনবী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে আমাকে রেখে পালিয়ে বেড়াচ্ছে। নুরনবীর কারণে আমার সংসারও ভেঙেছে। আমি বাধ্য হয়ে নুরনবীর বাড়িতে এসে অনশন করছি। সে যদি এখন আমাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় নেই।’

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুর থেকে ওই নারী নুরনবীর বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে আমি সেখানে যাই। পরে খবর দিলে পুলিশও সেখানে আসে। এদিকে, বিষয়টি সমাধানের লক্ষ্যে ছেলের পরিবারের সঙ্গে বসা হয়। তারা ওই নারীর সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে এখন কালক্ষেপণ করছে। ওই নারী বর্তমানে ছেলের বাড়িতে অবস্থান করছেন।’

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘৯৯৯ ওই নারীর ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। সেখানে গিয়ে জানতে পারি, ছেলের বয়স ১৮ বছরের নিচে আর মেয়ের বয়স তার চেয়ে অনেক বেশি। এ জন্য ওই নারীকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম