যুবলীগ নেতা লায়েক হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১০:৪০ আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১০:৪০

সুনামগঞ্জের ছাতকে উপজেলা যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার ঘটনায় এমপি মহিবুর রহমান মানিকের ভাতিজাসহ ১৮ জনের নামে মামলা হয়েছে৷ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিহতের ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় মামলা করেন। 

এদিকে, লায়েক হত্যার প্রতিবাদে শুক্রবার বিকেলে ছাতক উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

মামলায় এমপি মহিবুর রহমান মানিকের ভাতিজা তানভীর রহমান, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কুদ্দুছ শিবলু, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, সাবেক জামায়াত নেতা আলা উদ্দিন, আবুল খয়ের টুটুল, তাজ উদ্দিন, মিজান মিয়া, আব্দুল মতিন, শামসুল ইসলাম, মিলন মিয়া, এশাদ আলী, সায়মন, মহসিন এবং সৌরভকে আসামি করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘লায়েক হত্যার ঘটনায় তার ভাইয়ের করা মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নম্বর ২৫)। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

গত ২৮ মার্চ ছাতক শহরের গনেশপুর খেয়াঘাট এলাকার মসজিদের কমিটি গঠন ও স্থানীয় আওয়ামী লীগের কোন্দলের কারণে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে যুবলীগ নেতা লায়েককে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় পরে উত্তেজিত জনতা জড়িতদের ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে। পরে সুনামগঞ্জ ছাতক ও শান্তিগঞ্জ থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হত্যাকাণ্ডের পর থেকে ছাতক শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

/এসএন/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক