সচল হলো হিলি চেকপোস্টের সার্ভার

হিলি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১২:৪৩আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৬:২৩

দুদিন বিকল থাকার পর শনিবার সকাল থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভার সচল হয়েছে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ঝামেলা বিহীনভাবে যাতায়াত করতে পারায় খুশি যাত্রীরা। 

এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভারে এই সমস্যা দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম। পরে ম্যানুয়ালি পাসপোর্ট এন্ট্রি কার্যক্রম শুরু হয়। শুক্রবারও একই অবস্থা ছিল। 

সোহাগ হোসেন নামে এক যাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন পাসপোর্ট করার পর প্রথম ভিসা পেয়েছি। ভারতে বেড়াতে যাবো। শুক্রবার হিলি ইমিগ্রেশনের সার্ভার বিকল থাকার কারণে বাড়ি ফিরে গিয়েছি। আজ শুনলাম সার্ভার সচল হয়েছে। এজন্য আজকে ভারতে যাচ্ছি। সকালে এসে ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করলাম। খুব অল্প সময়ের মধ্যেই পাসপোর্ট এন্ট্রিসহ অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ হলো।’

সার্ভার সচল হওয়ায় হিলি ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে ভারত থেকে দেশে ফেরা কল্পনা রানী বলেন, ‘ভারতে চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরেছি। ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট এন্ট্রি ও ছবি উঠানোসহ অন্যান্য কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যেই শেষ হয়েছে। শুনেছি গত দুদিন ধরে সার্ভারে সমস্যা হয়েছিল। তবে আজ কোনও সমস্যা নেই তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে।’  

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘শনিবার সকাল থেকে সার্ভার সচল হওয়ায় হিলি ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দুদেশের মাঝে যাতায়াত করা যাত্রীরা পাসপোর্ট এন্ট্রিসহ অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ করতে পারছে।’

/এসএন/
সম্পর্কিত
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত