পর্তুগালে দেয়াল চাপায় নিহত শাহীনের মরদেহ আসবে আজ 

মৌলভীবাজার প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১৩:৪৪আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৩:৪৪

পর্তুগালে দেয়াল চাপা পড়ে নিহত শাহীন আহমেদের (৪৭) মরদেহ দেশে আসবে আজ। শনিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহীনের মরদেহ এসে পৌঁছাবে বলে জানিয়েছেন তার স্বজনরা। 

এর আগে ২০ মার্চ পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে আকস্মিক একটি প্রতিষ্ঠানের দেয়াল ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই বাংলাদেশি নিহত হন। 

তারা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকার নিতেশ্বর গ্রামের শাহীন আহমেদ এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবাদ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার সুহেদ আহমদ (৩২)। 

এ ঘটনার পর জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে বেজায় সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ময়নাতদন্ত করে মরদেহ মর্গে রাখা হয়। এরমধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় মৌলভীবাজারের শাহীনের মরদেহ আজ দেশে আসবে। 

শাহীনের ছোট ভাই শায়েল আহমদ বলেন, ‘কয়েকদিনের মধ্যেই আমার ভাইয়ের পর্তুগালের রেসিডেন্স কার্ড পাওয়ার কথা ছিল। দেশে আসার প্রস্তুতি নিচ্ছে। মৃত্যুর দিনও তিনি রেসিডেন্স কার্ড পেয়ে দেশে আসবেন বলে মোবাইল ফোনে জানায়। তিনি দেশে ফিরছেন ঠিকই তবে লাশ হয়ে।’

শাহীনের স্ত্রীর বড়ভাই মো. আশুক আহমেদ বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিমানবন্দরে শাহীনের মরদেহ এসে পৌঁছাবে। সেখান থেকে আমরা মরদেহ নিয়ে মৌলভীবাজারের গ্রামের বাড়িতে যাবো। পরদিন রবিবার জানাজা ও দাফন সম্পন্ন হবে।’

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, ‘শাহীনের মরদেহ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। সেখান থেকে মরদেহ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে আসবে। পরদিন জানাজা ও দাফন সম্পন্ন হবে।’

/এসএন/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী