দর্শনা সীমান্তে ২২টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৪ আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৪

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ২২টি স্বর্ণের বারসহ সাঈদ খান (৪২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ এপ্রিল) সকালে দর্শনা রেল ক্রসিংয়ের পাশ থেকে তাকে আটক করা হয়। 

সাঈদ খান দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোটরসাইকেলে করে এক ব্যক্তি জীবননগরের উথলী এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশে দর্শনার দিকে যাবেন। এ সময় বিজিবির একটি বিশেষ টহল দল উথুলী এলাকায় অবস্থান নেয়। বেলা পৌনে ১১টার দিকে উথলী অতিক্রম করে যাওয়ার সময় সাঈদকে ধাওয়া করে দর্শনা রেল ক্রসিংয়ের পাশ থেকে সাড়ে চার কেজি ওজনের ২২টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল আটক করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘আটক স্বর্ণের বারের বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের বার ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে সাঈদ খানকে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক