পাহাড় ধসের ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০২৩, ০২:৫৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০২:৫৯

চট্টগ্রামে আকবর শাহ থানাধীন বেলতলী ঘোণা এলাকায় পাহাড় ধসের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

এদিকে, পাহাড় ধসে নিহত ব্যক্তির দাফনের জন্য ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, তদন্ত কমিটিতে বাকি ছয় সদস্যের মধ্যে থাকবেন নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), সিটি করপোরেশন মেয়রের প্রতিনিধি, সিডিএ’র প্রতিনিধি, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, আকবরশাহ থানার ওসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি। গঠিত তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।

আকবরশাহ থানাধীন বেলতলী ঘোনা এলাকায় বিকাল ৫টা ৪৫ মিনিটে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় খোকা (৪৫) নামে একজন নিহত হন। তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ধর্ষণবিরোধী মহাসমাবেশ
ভারী বৃষ্টিতে পাহাড়ধস: বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বিঘ্নিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম