ভারী বৃষ্টিতে পাহাড়ধস: বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বিঘ্নিত

খাগড়াছড়ি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ১৩:৪৪আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৩:৪৫

শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলাসহ সারা দেশের সঙ্গে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।

স্থানীয়রা জানান, রবিবার (৩ আগস্ট) ভোররাত থেকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পাহাড় ধসে সড়কে মাটি পড়ে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় যান চলাচল অস্বাভাবিক হয়ে পড়ে। এতে সড়কের দুই পাশে ছোট-বড় বেশকিছু যানবাহন আটকে যায়।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ থেকে জানানো হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের বেশকিছু জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য সড়ক বিভাগ থেকে জনবল পাঠানো হয়েছে।

পাহাড় ধসে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটায় মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, ও আনসার-ভিডিপি সদস্যরা যোগ দিয়েছেন বলে জানা যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
বন্যা-পাহাড়ধসে প্রাণ গেলো ৫৯ জনের, সবচেয়ে বেশি কক্সবাজারে
রোহিঙ্গা ক্যাম্পে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার