ভাইকে হত্যার অভিযোগে এক ব্যক্তি আটক

ভোলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ০৯:৩০ আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৯:৫২

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। পুলিশ বড় ভাইকে আটক করেছে। 

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির মিঞা জানান, শুক্রবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ছালেম মুন্সি (৫৫) ওই গ্রামের মৃত আমির মুন্সির ছেলে। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

আটক নসু মুন্সি (৬০)  ছালেমের আপন বড় ভাই।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছালেমের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই নসুর সঙ্গে বিরোধ চলছিল। স্থানীয় পর্যায়ে এ নিয়ে একাধিক সালিসি বৈঠকও হয়েছে। এরপরও এ বিরোধের কোনও নিষ্পত্তি হয়নি। মাঝেমধ্যেই এ বিরোধ থেকে বাগবিতণ্ডার সৃষ্টি হত। সবশেষ শুক্রবার বিকেলেও দুভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ছালেমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় নসু মুন্সীর সঙ্গে তাঁর ছেলে আব্বাস মুন্সি, আকতার হোসেন, আকবার মুন্সি ও হাসনাইন ছিল।

খবর পেয়ে বোরহানউদ্দিন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছালেমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত আলামত।

ওসি মনির মিঞা জানান, এ ঘটনায় ছালেমের স্ত্রী জয়তুন বেগম বাদী হয়ে নসুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নসুকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত তোলা হবে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

/এসএন/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব