ভ্যান ভাড়া নিয়ে চালককে অপহরণ, ৪ জন গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১২:১২ আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২:১২

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ভ্যানচালককে অপহরণ করে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সোহেল ইসলাম (২১), আজিজুল ইসলামের ছেলে সবুজ ইসলাম (২২), নবীর হোসেনের ছেলে আজিম ইসলাম (১৯) ও খেরবাড়ি গ্রামের আইজুর রহমানের ছেলে মো. সামাদ (৩৫)।

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান, বোদা উপজেলার বিউটিপাড়া গ্রামের ভ্যানচালক সিরাজুল ইসলাম (৩৫) প্রতিদিনের মতো রবিবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন বিকালে উপজেলা সদরের ধানহাটি থেকে কয়েকজন যুবক তার ভ্যান ভাড়া নিয়ে চন্দনবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করে সন্ধ্যা নামার পর ভ্যানসহ ভ্যানচালক সিরাজুল ইসলামকে অপহরণ করে।

এরপর সিরাজুলের স্ত্রী আরজিনা বেগমকে ফোন করে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পাঠালে সিরাজুলকে হত্যার হুমকি দেওয়া হয়। আরজিনা বেগম অপহরণকারীদের বিকাশ করে ১ হাজার টাকা পাঠিয়ে সময় নেন। এরপর আরজিনা বেগম রবিবার রাতে বোদা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে বোদা থানা-পুলিশ অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে উদ্ধারসহ চার জন অপহরণকারীকে গ্রেফতার করে।

/এসএন/
সম্পর্কিত
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আক্তার গ্রেফতার
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাঈদ খোকনকে
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক