আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

বরিশাল প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১৪:৩২ আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৪:৫৮

বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আরও একজন আহত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন- আলমগীর কবিরাজ ও হেলাল বেপারী। আহত কামাল বেপারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে আলমগীর ও হেলালের লাশ নিয়ে আসা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

নিহত আলমগীরের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘দুই মামলায় সাত বছর গ্রামের বাইরে থাকার পর একমাস আগে তারা এলাকায় আসে। এরপর থেকেই হাজী গ্রুপের লোকেরা তাদের ওপর হামলার পরিকল্পনা করে আসছিল। সোমবার আলম মেম্বরের নির্দেশে পুলিশ এসে আকন গ্রুপের পাঁচ জনকে আটক করে। আটক থেকে রক্ষা পেতে কামাল দৌড় দিলে পুলিশ গুলি ছোড়ে। এতে কামাল আহত হয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে আকন ও হাজী গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের হামলার হাত থেকে রক্ষা পেতে আলমগীর ও হেলাল খড়ের গাদায় লুকিয়ে থাকেন। সেখান থেকে তাদের বের করে বিলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা নিশ্চিত করা ফেলে রাখা হয়। রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন অশ্রু বলেন, ‘ অনেক দিন ধরে এ দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছে। এর জের ধরে ইতোমধ্যে দুই গ্রুপের ১৫ জনের মতো হত্যার শিকার হয়েছে। গ্রাম ছাড়া হয়েছে ৫ থেকে ৭ হাজার মানুষ।’

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘হামলায় পুলিশ সদস্যরাও আহত হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব