যাত্রীবাহী বাসচাপায় প্রাণ গেলো ২ জনের

রংপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১৫:৩০আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৫:৪৩

রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় দুই জন নিহত হয়েছেন। এতে আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ভ্যানচালক মোকলেসার রহমান এবং লালদিঘী এলাকার রেজাউল ইসলাম। আহত নারীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।

বড়দরগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস আব্দুস সালাম জানান, বেলা পৌনে ১টার দিকে দুই যাত্রী নিয়ে লালদীঘি থেকে পীরগঞ্জ যাচ্ছিলো একটি ভ্যান। ফায়ার সার্ভিসের অফিসের সামনে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

/এসএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম