কুমিল্লায় বিএনপি-এলডিপির ২৬ নেতাকর্মী কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১৯:০৩আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২১:৫৮

কুমিল্লার চান্দিনায় বিএনপির পদযাত্রায় পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ বিএনপি ও এলডিপির ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ এপ্রিল) কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন তাদের কারাগারে পাঠান। তাদের মধ্যে ১৮ জন বিএনপি এবং ৮ জন এলডিপি নেতা।

কারাগারে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন– চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, পৌর যুবদল সভাপতি হাজী নুরুল ইসলাম মুন্সী, উপজেলা বিএনপি দফতর সম্পাদক শহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা উপজেলা শাখার সভাপতি রাজিব ভূঁইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুসহ ২৬ জন।

এর আগে, এ বছরের ২৬ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে পুলিশ। ওই মামলায় তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। তাদের কুমিল্লা জেলা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ছয় সপ্তাহ শেষে মঙ্গলবার কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপি ও এলডিপি নেতাকর্মীরা। এ সময় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী আতিকুল আলম সুমন বলেন, ‘আজ আমরা উচ্চ আদালতের নির্দেশে হাজির হয়ে জামিনের আবেদন করেছি। কিন্তু আদালত নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রকৃতপক্ষে ওই ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত ছিল না।’

/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি