রাজশাহীর পত্রিকা বিক্রেতা খুকি আর নেই

রাজশাহী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ১৭:১৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৭:১৩

জয়িতা পুরস্কার প্রাপ্ত রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১টার দিকে নগরীর মহিষবাথান এলাকার মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে তিনি মারা যান। 

মৃত্যুর খবরে তার মরদেহ দেখতে আশ্রমে আসেন জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, নগর পুলিশের বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শামসুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘খুকির পরিবারের সঙ্গে কথা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তার মরদেহ ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।’

এ দিকে খুকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি। এ ছাড়া মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী শোক প্রকাশ করেন।

২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে খুকুমনির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পায়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকুমনির পাশে দাঁড়ায়। একজন সংগ্রামী নারী হিসেবে ২০২০ সালে খুকি জয়িতা পুরস্কার পান।

/এসএন/
সম্পর্কিত
আইসিইউতে চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা জেলা প্রশাসক 
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
মাঠ প্রশাসনে স্বচ্ছতা-জবাবদিহির কড়া বার্তা ডিসি সম্মেলনে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের