বসতঘরে তার জড়ানো যুবলীগ নেতার লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ১২:১৩ আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১২:১৩

নেত্রকোনার কলমাকান্দায় আব্দুল আওয়াল (৪১) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটির গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। 

নিহত আওয়াল ওই উপজেলা সদরের মাছ মহাল এলাকার মৃত কেফায়েত উল্লাহর ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ছিলেন। 

আওয়ালের ছোট ভাই মো. রাসেল বলেন, ‘আওয়াল দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় যান। সন্ধ্যায় তার বাসার প্রতিবেশির মোবাইল থেকে ফোন করে জানান আওয়ালের হাত থেকে রক্ত পড়ছে। খবর পেয়ে তিনি বাসায় এসে দেখেন নিজ বসতঘরের খাটের ওপর আওয়ালের গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত। রাসেলের দাবি আওয়ালকে হত্যা করা হয়েছে।’ 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, ‘শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও ঘটনার তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

/এসএন/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার