গরমে স্বস্তি পেতে গভীর রাত পর্যন্ত নবগঙ্গা ব্রিজে ভিড়

মাগুরা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৩, ২১:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২১:৩৫

তীব্র গরমে স্বস্তি খুঁজতে গভীর রাত পর্যন্ত মানুষ ভিড় করছে মাগুরা শেখ কামাল ব্রিজে। মাগুরা শহরের নবগঙ্গা নদীর ওপর নির্মিত এ ব্রিজে গত কয়েকদিন সন্ধ্যার পর থেকে শহরবাসীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

শহরের কলেজপাড়ার অধিবাসী মাহমুদ ফজল এসেছেন সন্ধ্যার পর। তিনি বলেন, ‘অসহ্য গরমে বাড়িতে বিদ্যুৎ নেই। এ অবস্থায় বাড়ি থেকে বের হয়ে এসেছি ব্রিজে। খুব ভালো লাগছে।’

শহরের তাতীপাড়া এলাকার স্কুলশিক্ষক আব্দুর রহিম বলেন, ‘এই গরমে বাচ্চারা বাসায় থাকতে চাইছে না। ওদের নিয়ে কদিন ধরেই সন্ধ্যায় ব্রিজে চলে আসি। অনেক রাত পর্যন্ত এখানে বসে থাকি।’

নতুন বাজার এলাকার গৃহিণী কোহিনূর বেগম বলেন, ‘সন্ধ্যার পর অসহ্য গরম পড়ছে, নিরুপায় হয়ে বাচ্চাদের নিয়ে ব্রিজে এসে বসে থাকি। এর সঙ্গে চলছে নিয়মিত লোডশেডিং।’

ব্রিজে টহলরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সাব ইন্সপেক্টর রমজান আলী বলেন, ‘সাধারণ মানুষ গরমে এখানে ভিড় জমাচ্ছেন। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা মাঝে-মধ্যে এসে টহল দিচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি