দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৩, ১২:১১আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১২:১৯

সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেলকুচি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তামাই কালিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল-আমিন (২৩) ও সদর উপজেলার পৌরসভার সয়াধানগড়া মহল্লার নাসির উদ্দিনের ছেলে ইউনুস (৩৬)।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় বেলকুচি পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ সময় মানিক নামে তিন বছরের এক শিশু আহত হয়। 

তিনি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত শিশুকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএন/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি