অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছর করে কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৩, ২১:৩৯ আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২১:৩৯

ঝিনাইদহে অস্ত্র মামলায় তিন আসামির প্রত্যেককে ২৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– কোটচাঁদপুর উপজেলার রেজাউল ইসলাম পাঠান, মিলন ও মধু মল্লিক। তাদের মধ্যে রেজাউল ইসলাম পাঠান পলাতক রয়েছে।

আদালতের পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ২৭ জুন রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অস্ত্রসহ অবস্থান করছে। ওই রাতেই র‌্যাবের একটি দল রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলভার, ৪০ রাউন্ড গুলি ৫টি দেশি অস্ত্র, একসেট পুলিশের পোশাক, একটি ছোরা ও একটি কুড়াল উদ্ধার করে। সে সময় র‌্যাব আসামিদের হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে।

এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের এই কারাদণ্ড প্রদান করেন। 

/এমএএ/
সম্পর্কিত
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জন্মদিনেই কারাগারে আশুতোষ, ৫ দিনের কারাদণ্ড সিজেপির দুই নেতার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক