অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৪ মে ২০২৩, ১৪:২৮ আপডেট : ০৪ মে ২০২৩, ১৪:৪৩

দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার মোবারকপুর অরক্ষিত রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিম পাড়া এলাকার কনসের আলীর ছেলে হামিদুল (৩৫) এবং নীলফামারীর জলঢাকা এলাকার মৃত আলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামিদুল ও সুশান্ত রায় নীলফামারীতে ব্র্যাকে চাকরি করতেন। দুইদিন ছুটি পাওয়ায় তারা মোটরসাইকেলে করে রাজশাহীতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোবারকপুর অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে পার্বতীপুর জিআরপি থানা-পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

পার্বতীপুর জিআরপি থানার ওসি নুরুল ইসলাম বলেন, সুরতহাল প্রস্তুত করে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে।

/এসএন/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
ঘরোয়া বাঙালি স্বাদে লাউ-বড়ির তরকারি
ঘরোয়া বাঙালি স্বাদে লাউ-বড়ির তরকারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর