মাদ্রাসা ছাত্রী‌কে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে হত্যার অভিযোগ

বা‌গেরহাট প্রতিনিধি
০৬ মে ২০২৩, ০৯:৫৫আপডেট : ০৬ মে ২০২৩, ০৯:৫৫

বাগেরহাটের চিতলমারীতে মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আব্দুর জব্বার শেখ (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শুক্রবার (৫ মে) রাতে উপজেলার নালুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর জব্বার শেখ উপ‌জেল‌ার বড়বাক গ্রামের আব্দুল হ‌কের ছে‌লে। এ সময় আহত হয়েছে রাজীব শেখ (২৬) নামে আরও এক যুবক। তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

অভিযুক্ত দেলোয়ার মুন্সী (৩০) উপজেলার গোড়া নালুয়া গ্রামের ডাবলু মুন্সীর ছেলে। 

পুলিশ জানায়, বড়বাক গুচ্ছগ্রাম এলাকার এক মাদ্রাসা ছাত্রীকে দেলোয়ার মুন্সী শ্লীলতাহানি ক‌রে। এ ঘটনায় জব্বার শেখ ও রাজীব শেখ প্রতিবাদ জানায়। এ নিয়ে বাকবিতন্ডা হয় একপর্যায়ে দেলোয়ার ধারালো অস্ত্র দিয়ে জব্বার ও রাজীবকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। রাজিব শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা মো. মুক্তি বিশ্বাস বলেন, ‘গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুর জব্বার শেখ ও রাজীব শেখ নামে দুই যুবককে হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে আব্দুর জব্বার শেখ মারা যায় ও রাজীব শেখকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান খান বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এসএন/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
অটোরিকশার চালক খুনের মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি