যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৭ মে ২০২৩, ১৬:০০আপডেট : ০৭ মে ২০২৩, ১৬:০০

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলিম উদ্দিনকে (৮৫) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। রবিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার বিকালে সে ওই গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।

যুদ্ধাপরাধী আলিম উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাদুয়া গ্রামের আব্দুল গফুর খানের ছেলে। 

অ্যান্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর ফজলে রহমান জানান, যুদ্ধাপরাধী আলিম উদ্দিন গফরগাঁও উপজেলার পাগলা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ শ্রীপুরে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়। পরে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, ময়মনসিংহের গফরগাঁও এবং গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, আলিমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ১০ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সাজার রায় দেন আদালত। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল। সে বিভিন্ন এলাকায় থাকতো। গ্রেফতারের পর পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তাকে ঢাকায় নিয়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের