ভাগাভাগি নিয়ে সংঘর্ষের পর দেড় কোটি টাকার সোনা জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ মে ২০২৩, ১৪:২৫আপডেট : ১৩ মে ২০২৩, ১৪:২৫

চুয়াডাঙ্গায় পাচার করা সোনা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে।  

শুক্রবার (১২ মে) রাত ৮টার দিকে জীবননগর উপজেলার শাহাপুর গ্রাম থেকে ওই তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ঘুগরাগাছি গ্রামের মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), আছির উদ্দিন (৪২) এবং বাড়ানদি গ্রামের শাহাবুদ্দিন খান (৪৫)।

জাকিয়া সুলতানা জানান, শুক্রবার রাতে জীবননগরের শাহাপুরে পাচার করা সোনা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। তারা ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা করে। হামলায় দুই জন আহত হয়। এমন খবরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানে আহত দুই জনসহ তিন জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক কেজি ওজনের চারটি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। 

আহত দুই জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে করা হয়েছে। জব্দ করা সোনা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

/এসএন/
সম্পর্কিত
শাহজালাল বিমানবন্দরে গাড়িতে মিললো পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, পালালো চালক
ভুয়া ঠিকানার প্রতিষ্ঠানের নামে ফলের চালান, আড়ালে স্বর্ণ পাচার
১২ হাজার ডলারের স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা পড়লো ইঁদুর
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি