জাপান থেকে এলো ৯২৬ বিলাসবহুল গাড়ি

মোংলা প্রতিনিধি
২০ মে ২০২৩, ১৯:১৮আপডেট : ২১ মে ২০২৩, ১৫:২৯

মোংলা বন্দরে পৌঁছেছে জাপান থেকে আসা বিলাসবহুল গাড়ির একটি চালান। শনিবার (২০ মে) দুপুর ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ৯২৬টি গাড়ি নিয়ে নোঙর করে মালয়েশিয়ার পতাকাবাহী ‘এমভি মালয়েশিয়া স্টার’ নামে জাহাজ। জাহাজটি থেকে গাড়ি খালাসও শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানিয়েছে।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট অ্যানশিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, ‘এই চালানে মোট এক হাজার ৩৭৬টি বিলাসবহুল গাড়ি আমদানি করা হয়েছে। সেখান থেকে গত ১৮ মে ৪৫০টি গাড়ি চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। বাকি ৯২৬টি গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে খালাস হচ্ছে। সিঙ্গাপুরের একটি বন্দর থেকে এই গাড়ি নিয়ে ১২ মে ছেড়ে আসে জাহাজটি।’

তিনি বলেন, ‘বন্দরে আসা এসব গাড়ির মধ্যে রয়েছে– অ্যাক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্র্যাডো ও মিনিবাসসহ একাধিক ব্র্যান্ডের গাড়ি। আগামী ৩ জুন মালয়েশিয়া স্টার জাহাজে করে আসবে আরও একটি গাড়ির চালান।’

এর আগে গত ৪ মে মালয়েশিয়া স্টার জাহাজে আসা ৭০৩টি গাড়ি মোংলা বন্দরে খালাস করে বিভিন্ন শেডে রাখা হয়েছে। পরে এগুলো আমদানিকারকরা ছাড়িয়ে নেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টারস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ‘ডলার সংকটের কারণে গাড়ি আমদানি করা যাচ্ছিল না। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলারের ভয়াবহ সংকট ছিল। জানুয়ারি মাসের পরে কিছু ডলার ছেড়েছে। এরপরে এলসি দেওয়ার সুবাদে ধারাবাহিকভাবে এই গাড়ি আমদানি করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের