বঙ্গবন্ধু সাফারি পার্কে বাচ্চা ফুটেছে ম্যাকাও পাখির

গাজীপুর প্রতিনিধি
২২ মে ২০২৩, ২০:৫৯আপডেট : ২২ মে ২০২৩, ২০:৫৯

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাচ্চা ফুটেছে ম্যাকাও পাখির। প্রায় সপ্তাহ খানেক আগে পার্ক কর্তৃপক্ষ বাচ্চার জন্মের বিষয়টি জানতে পারে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে এর আগে দেশের কোথাও ম্যাকাও পাখির বাচ্চার জন্ম হয়েছে বলে শোনা যায়নি।

সোমবার (২২ মে) পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান, দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে ম্যাকাও পাখির বাস। পেরু, ব্রাজিল, প্যারাগুয়ে, ভেনিজুয়েলা, বলিভিয়ার বনাঞ্চলে এই পাখি দেখা যায়। ম্যাকাও খুব নিরিবিলি ও ভালো পরিবেশ পেলে ডিম দেয় ও বাচ্চা ফোটায়। এই পাখি প্রকৃতিতে ২০-৩০ বছর বাঁচলেও আবদ্ধ পরিবেশে ৩০-৫০ বছর বাঁচে বলে পার্কের পাখিবিদ জানিয়েছেন। এরা ফলমূলজাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে। এর ওজন এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে। একসঙ্গে তিনটি ডিম দেয় পাখিটি। ২৮ দিনের মতো ডিমে তা দেওয়ার পর বেশির ভাগ ক্ষেত্রে এক থেকে দুটি বাচ্চার জন্ম হয়।

বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বলেন, ‘এটিই দেশে ম্যাকাও পাখির বাচ্চার জন্ম হওয়ার প্রথম ঘটনা। বাচ্চার প্রতি বিশেষ নজর রাখতে বলেছি। আমরা খুশি এবং উৎসাহিত হয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সোনারঙে ছেয়ে গেছে রাজশাহী অঞ্চলের আমের বাগান
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের