দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ মে ২০২৩, ১৭:৩৪ আপডেট : ৩০ মে ২০২৩, ১৭:৩৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো– ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র শিহাব (৭) এবং একই এলাকার হবির ছেলে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র হুসাইন (৮)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে দিঘির পানিতে গোসল করতে যায় শিহাব ও হুসাইন। ধারণা করা হচ্ছে, তারা দিঘির ওপর থেকে পানিতে লাফ দিলে নিচে কাদায় আটকে যায়। পরে অন্য শিশুরা গোসলে নামে। তাদের পায়ে ওই দুই শিশুর মরদেহের স্পর্শ লাগলে ভয়ে পানি থেকে উঠে পড়ে। তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে। পরে পানিতে নেমে হুসাইন ও শিহাবকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক