মাগুরায় হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

মাগুরা প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ১৬:২৬ আপডেট : ০৬ জুন ২০২৩, ১৬:২৬

মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের সাহেব আলী হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– কোটভাগ গ্রামের শামসুদ্দিন মণ্ডলের ছেলে আব্দুস সবুর, গহর মুন্সির ছেলে হাবিবুর এবং ইমান উদ্দিনের ছেলে বুলু মিয়া।

মাগুরা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মশিউর রহমান মামলার বিবরণ দিয়ে জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে শালিখার কোটভাগ গ্রামের সাহেব আলী মাঠে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি কোটভাগ কমিউনিটি প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে পূর্বশত্রুতা এবং গ্রাম্য দলাদলির জের ধরে দণ্ডপ্রাপ্ত তিন আসামিসহ অন্য আসামিরা তাকে রামদা, সড়কি, বল্লম, লোহার রড ও বাঁশ দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওইদিন সাহেব আলীর বাবা আমজাদ আলী বিশ্বাস দণ্ডপ্রাপ্ত তিন জনসহ ৩৬ জনকে আসামি করে শালিখা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। পরে উভয়পক্ষের সাক্ষ্য এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় অন্য আসামিদের খালাস দেওয়া হয়।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

/এমএএ/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক