নড়াইলে ভাই-ভাতিজার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১৯:৩০ আপডেট : ০৮ মে ২০২৫, ১৯:৩০

নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক বিরোধে সৈয়দ টোকন আলী (৬০) নামের এক বৃদ্ধকে তার চাচাতো ভাই-ভাতিজা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে দুই ছেলে ও এক নারী আহত হন।

নিহত টোকন আলী উপজেলার করফা গ্রামের সৈয়দ নওয়াব আলীর ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাড়ির পাশের রাস্তায় চলাচল নিয়ে টোকন আলীর সঙ্গে তার চাচাতো ভাই-ভাতিজাদের বিরোধ দেখা দেয়। গতকাল বুধবার (৭ মে) সন্ধ্যার দিকে টোকন আলীকে তার চাচাতো ভাই সৈয়দ ফেরদাউস, ফেরদাউসের ছেলে সৈয়দ করিম, সৈয়দ রহিমসহ কয়েকজন ব্যক্তি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় টোকন আলীর ছেলে সৈয়দ রুবেল, রাজু এবং রুবেলের স্ত্রী মাসুমা বেগম এগিয়ে এলে তারাও মারধরের শিকার হন। পরে স্থানীয় লোকজন আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। টোকন আলীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

এ ঘটনার পর থেকে সৈয়দ ফেরদাউস ও তার ছেলেরা পলাতক রয়েছেন। এজন্য তাদের বক্তব্য নেওয়া যায়নি।

ওসি আশিকুর রহমান বলেন, ‌‘ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক