পুকুর পাহারা দেওয়ার সময় মৎস্যচাষিকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১০ জুন ২০২৩, ১৪:৫৫আপডেট : ১০ জুন ২০২৩, ১৫:০২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক মৎস্যচাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ জুন) রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম দুলাল চন্দ্র দাস (৫০)। তিনি রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রামের হরলাল চন্দ্রা দাসের ছেলে। 

দুলালের ভাই প্রাণ চন্দ্র দাস বলেন, ‘আমাদের বাবা-দাদার ব্যবসা মাছের ব্যবসা। সে সুবাদে আমরাও মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। বাড়ির পাশে আমাদের মাছ চাষের কয়েকটি প্রজেক্ট রয়েছে। ভাই প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাওয়া শেষ করে মাছ পাহারা দিতে পুকুর পাড়ে গিয়ে একটি চেয়ার নিয়ে বসেছিলেন। শনিবার ভোর ৪টার দিকে পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় ভাইয়ের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন চাচাতো ভাই রতন চন্দ্র দাস।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক পাপ্পু সাহা বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।’

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। রাতের অন্ধকারে চেয়ারে বসা অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে সকালে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

/এসএন/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের