আমার রক্ত ঝরার বিষয়টি নেতাকর্মী-সমর্থকরা মেনে নিতে পারেননি: ফয়জুল করীম

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৬:৩০আপডেট : ১২ জুন ২০২৩, ১৬:৫৯

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় চরমোনাই পীরের অনুসারীরা জড়ো হলেও কোনও বিক্ষোভ করতে পারেননি। পুলিশ কমিশনার ও ফয়জুল করীমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফয়জুল করীমের ওপর হামলার পর বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন তার অনুসারীরা। বিষয়টি জানার পর হাতপাখার প্রার্থী ফয়জুল করীমকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়। আর কোনও ঝামেলা না হয় সেদিকে তাকেও দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়। এরপর সেখান থেকে তার অনুসারীরা সরে যান।’

পুলিশ কমিশনার আরও বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। তাদের চিহ্নিত করে মামলা দায়ের করা হবে। তারা যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। এ বিষয়টি আমি বরদাশত করবো না। আমি মনে করি, একজন প্রার্থীর গায়ে হাত তোলা বড় ধরনের অপরাধ।’

এ বিষয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মো. ফয়জুল করীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার রক্ত ঝরার বিষয়টি দলের নেতাকর্মী ও সমর্থকরা মেনে নিতে পারেনি। তারা হামলাকারীদের বিচারের দাবিতে এক জায়গায় জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ কমিশনারের কথায় আস্থা রেখে তাদের কোনও ঝামেলা না করার জন্য বলা হয়েছে। আমি চাই যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার।’

জানা গেছে, হাতপাখার মেয়র প্রার্থী দুপুরে নগরীর চৌমাথা এলাকার ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় ভোটারদের কাছে নৌকায় ভোট চাইছিলেন নৌকার কর্মীরা। হাতপাখার কর্মীরা তাতে বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কে বা কারা ইট নিক্ষেপ করে। এতে ফয়জুল করীমের ঠোঁট ফেটে রক্ত বের হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
মায়ের নামে পার্ক করে ১০ কোটি টাকা অপচয় মেয়রের, ফেরত দেবে কে
ভেঙে পড়েছে নাগরিক সেবা, ভোগান্তি নগরবাসীর
সর্বশেষ খবর
পূজার আগে ত্বকের যত্নে ৫ ধাপ
পূজার আগে ত্বকের যত্নে ৫ ধাপ
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি