স্ত্রী হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৭:৩২আপডেট : ১২ জুন ২০২৩, ১৭:৩২

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জইমুদ্দিন জদ্দিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জুন) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। মামলার ২১ বছর পর রায় ঘোষণা করা হলো। 

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৯ আগস্ট জইমুদুদ্দিন জদ্দি তার স্ত্রী আনোয়ারা বেগমকে পারিবারিক কলহের জেরে হত্যা করে পুকুরে ফেলে দেয়৷ পরদিন ২০ আগস্ট সকালে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই আ. রহমান বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০২ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।

/এসএন/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম