প্রধানমন্ত্রীর উপহারের ৫০০ কেজি আম গেলো ত্রিপুরায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ১৪:৫৫আপডেট : ১৫ জুন ২০২৩, ১৬:৩৪

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৫০০ কেজি হিমসাগর আম ত্রিপুরায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে একটি পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দর হয়ে রাজ্যটির রাজধানী আগরতলায় পৌঁছায়।

দুপুরে স্থলবন্দরের দুই দেশের শূন্যরেখায় উপহারের আমগুলো গ্রহণ করেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।

এ সময় আরিফ সাংবাদিকদের বলেন, ‘আমি আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহারের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।’

এর আগে সকালে সড়কপথে একটি পিকআপ ভ্যানে ১০০টি কার্টনে ৫০০ কেজি মৌসুমি ফল আম আখাউড়া স্থলবন্দরের চেকপোস্টে পৌঁছায়। আমের চালানটির কাস্টম ক্লিয়ারিংস অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের দায়িত্বে ছিলেন শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান।

এ সময় স্থলবন্দরের শূন্যরেখায় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আল আমিন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী