গভীর রাতে চরমোনাই দরবারে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

বরিশাল প্রতিনিধি
১৭ জুন ২০২৩, ১৫:২৩ আপডেট : ১৭ জুন ২০২৩, ১৫:৩৮

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের স্বাস্থ্যের খোঁজ নিতে বরিশালে গেছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গত বৃহস্পতিবার (১৫ জুন) রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে গিয়ে খোঁজখবর নেন তিনি। 

ইসলামী যুব আন্দোলনের বরিশাল মহানগরের সভাপতি এস এম সানাউল্লাহ বলেন, ‌‘রাত ১১টার দিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নিজ গাড়িতে চরমোনাই আসেন। এরপর হামলায় আহত ফয়জুল করীমের সঙ্গে দরবারে বসে কথা বলেন তিনি। এ সময় ফয়জুল করীমের স্বাস্থ্যেরও খোঁজখবর নেন তিনি। প্রায় একঘণ্টা তারা দুজন কথা বলেন।’

তিনি আরও বলেন, ‌‘সেখানে উপস্থিত দলের নেতাকর্মীরা ভিডিও করতে গেলে তাদের নিষেধ করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তবে জাহাঙ্গীর আলম ও ফয়জুল করীমের তিনটি ছবি তোলেন নেতাকর্মীরা। পরে ওই ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। সেখান থেকে চরমোনাই অনুসারীরা শেয়ার করলে তা ছড়িয়ে পড়ে।’

এ ব্যাপারে কথা বলার জন্য গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

/এসএন/
সম্পর্কিত
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন
তেলের দাম কমানো না হলে রাজপথে নামার হুঁশিয়ারি চরমোনাই পীরের
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
সর্বশেষ খবর
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ