ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ জুন ২০২৩, ১৪:৫৩আপডেট : ২০ জুন ২০২৩, ১৪:৫৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গরুর জন‌্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আমির হামজা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের ১নং ওয়া‌র্ডের নতুন শৌলমারী এলাকায় এ ঘটনা ঘটে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত কৃষক শৌলমারী এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. সোনা মিয়া জানান, কৃষক আমির হামজা বাড়ির পাশের জমিতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। সে সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ‌তি‌নি মারা যান। পরে স্থানীয়রা ওই কৃষকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ওসি রূপকুমার সরকার জানান, বজ্রাঘা‌তে কৃষক নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা ন‌থিভুক্ত করা হ‌চ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
বজ্রাঘাতে ছাত্রশক্তির নেতার মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম