সাংবাদিক নাদিম হত্যা: দুই আসামির দায় স্বীকার

জামালপুর প্রতিনিধি
২২ জুন ২০২৩, ২০:০৩আপডেট : ২২ জুন ২০২৩, ২০:০৩

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় চার দিনের রিমান্ড শেষে ছয় আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে মনিরুজ্জামান মনির (৩৫) ও রেজাউল ইসলাম (২৬) নামে দুজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী জানান, বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদের আদালতে ওই দুজন জবানবন্দি দেন। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে জেলহাজতে যাওয়া আসামিরা হলেন– বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার আনার আলীর ছেলে গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. মিলন (২৫), নামাপাড়া এলাকার মৃত জহিরুল হকের ছেলে মো. তোফাজ্জল (৪০), একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে আইনাল হক (৫৫), কামালেরবার্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম (২৬) এবং একই এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানিয়েছেন, এ নিয়ে জেলহাজতে গেলেন ১২ আসামি। এর আগে বুধবার (২১ জুন) আদালত তিন দিনের রিমান্ড শেষ হওয়ায় ছয় এই আসামিকে জেলহাজতে পাঠান। গ্রেফতার ১৩ আসামির মধ্যে প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুর রিমান্ড এখনও শেষ হয়নি। তার পাঁচ দিনের রিমান্ড শেষ হবে শুক্রবার।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালন শেষে পৌর শহরের কাচারীপাড়ায় নিজ বাসায় ফেরার পথে ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে ব্যাপক মারধর করা হয় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে। একপর্যায়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত অবস্থায় রেখে যায় দুর্বৃত্তরা। ১৫ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম। পরে এ হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সম্পৃক্ততা উঠে আসে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম