কুমিল্লা নগরীতে প্রকাশ্যে যুবককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুন ২০২৩, ২২:৩২আপডেট : ২৫ জুন ২০২৩, ২২:৩২

কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড়ে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জুন) সন্ধ্যায় কান্দিরপাড়ের আনন্দ সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কুমিল্লার কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।

নিহত যুবক ইজাজুল ইসলাম (৩২) আদর্শ সদর উপজেলার আমড়াতলির মণিপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার সময় আনন্দ সিটি মার্কেটের সামনে কয়েক জনের সঙ্গে টাকা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন ইজাজ। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা। এ সময় তার রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষণের মাঝেই হেঁটে সামনের গনি ভূঁইয়া মার্কেটের সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দোকানের লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘টাকা নিয়ে লেনদেনের সূত্র ধরেই ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তবে কিসের টাকা তা জানা যায়নি। প্রাথমিক তদন্ত শেষে লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। কী কারণে তাকে মারা হয়েছে বা কারা মেরেছে তাৎক্ষণিক তা বলা যাচ্ছে না। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম