পদ্মায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ২২:০৪আপডেট : ২৭ জুন ২০২৩, ২২:০৪

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ঝড়ো হাওয়ায় নৌকা ডুবে এনামুল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) বেলা পৌনে ৩টার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর টিকরপাড়া বালুগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত এনামুল হক (৬০) আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মৃত মুসলিম উদ্দীনের ছেলে।

নিখোঁজ তিন জন হলেন– চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭), একই এলাকার মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) এবং চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)।

নিহতের স্বজন তহরুল ইসলাম জানান, পদ্মার চর থেকে চীনা বাদাম কেটে ফেরার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় এনামুলের মরদেহ উদ্ধার করা গেলেও আরও তিন জন নিখোঁজ রয়েছে।

আলাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এনামুল হকসহ আরও তিন-চার জন মিলে আলাতুলি ইউনিয়নের মধ্যচর থেকে ফসল নিয়ে নৌকায় ছয়রশিয়া এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে রানীনগর টিকরপাড়া বালুগ্রাম এলাকায় নৌকাটি হঠাৎ ঝড়ো হাওয়ার মুখে পড়ে  ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী বলেন, ‘একটি ছোট ডিঙি নৌকাতে ছয়-সাত জন কৃষক দেবীনগরের দিকে যাচ্ছিলেন। প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা একজনের মরদেহ উদ্ধার করেছেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। রাজশাহী থেকে ডুবরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী