সাংবাদিক নাদিম হত্যা: আরও একজন গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২৩, ১৭:৫২ আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৭:৫২

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যানের সহযোগী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সোমবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

ওসি সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী হত্যায় জড়িত নয়ন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার তাকে করে। সে একই এলাকার ছানোয়ার হোসেনের ছেলে। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল চেয়ারম্যান বাবু এবং তার দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির।

উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাতে বকশীগঞ্জের বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৫ জুন বেলা ৩টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্তের পর ১৬ জুন উপজেলার নিলক্ষিয়া গোমেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ১৭ জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
চেয়ারম্যান পদ ফিরে পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু
যুবলীগের সভা সঞ্চালনা করলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি
সাংবাদিক নাদিম হত্যা: আবারও আসামি বাবুর জামিন নামঞ্জুর
সর্বশেষ খবর
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!