সাংবাদিক নাদিম হত্যা: আবারও আসামি বাবুর জামিন নামঞ্জুর

জামালপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ১৬:০৯ আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৬:১১

জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ পাঁচ জনের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয় বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানভীর আহমেদ পাঁচ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার ১৭ আসামির মধ্যে আসামি মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হক ও অ্যাডভোকেট আব্দুল গফুর।

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলা নিউজ২৪.ডটকমের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
চেয়ারম্যান পদ ফিরে পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু
যুবলীগের সভা সঞ্চালনা করলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি
‘বাবাকে কবর দেওয়ার পর থেকে আজও রাস্তায় দাঁড়িয়ে আছি’
সর্বশেষ খবর
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!