শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে জামাতা আটক

হবিগঞ্জ প্রতি‌নি‌ধি
১০ জুলাই ২০২৩, ১৩:৪৮আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৩:৪৮

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার শানখলা ইউনিয়‌নের পানছড়ি আশ্রায়ন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নূর আলম (৫৫)। তিনি পানছড়ি গ্রামের মুন্সেফ উল্লার ছেলে। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, পারিবারিক বিষয় নিয়ে গতকাল রাতে নূর আলমের সঙ্গে সেলিম মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম মিয়া নূর আলমকে ছুরিকাঘাত করেন। এতে তার মৃত্যু হয়। ঘটনার পর পরই সেলিম পালিয়ে যান। রাতে অভিযান চালায় পুলিশ। সোমবার সকালে তাকে উপ‌জেলার শানখলা ইউনিয়‌নের ডেউয়াতলী স্কুলের পাশ থেকে আটক করা হয়। সেলিম প্রাথ‌মিক ভা‌বে পু‌লি‌শের কা‌ছে হত‌্যার কথা স্বীকার ক‌রে‌ছেন।  

নিহ‌তের লাশ হ‌বিগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে ময়নাতদ‌ন্তের জন‌্য পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সে‌লিম‌কে আদাল‌তে তোলা হ‌বে।

/এসএন/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান