স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ জুলাই ২০২৩, ১০:৪৫আপডেট : ১১ জুলাই ২০২৩, ১২:৩২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেঘলা আক্তার (১৮) নামে এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নাঈমের বিরুদ্ধে। সোমবার (১০ জুলাই) উপজেলার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

মেঘলা কসবা পৌর শহরের কালিকাপুর এলাকার মো. আলমগীর হোসেনের মেয়ে। 

আলমগীর হোসেন বলেন, ‘সোমবার সকালে দুই মেয়েকে স্কুলে নিয়ে যাই। তখন মেঘলা ও তার স্বামী নাঈম তাদের ঘরে ছিল। পরে স্কুল থেকে বাড়ি ফিরে দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।’

তিনি বলেন, ‘মেঘলাকে তার স্বামীই ছুড়িকাঘাতে হত্যার পর পালিয়ে গেছে। আমার মেয়ে হত্যার বিচার চাই। নাঈমকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘ঘটনার পর থেকে মেঘলার স্বামী নাঈম পলাতক রয়েছে। এ ঘটনায় মেঘলার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নাঈমকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম