৩০০ গাড়িতে নেতাকর্মী নিয়ে আ.লীগের সমাবেশে যাচ্ছেন জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ০৯:২৮ আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:০২

ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে অংশ নিচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইতোমধ্যে তিন শতাধিক গাড়ি প্রস্তুত করা হয়েছে। দলীয় নির্দেশনা পেয়েই কর্মী সমর্থকদের নিয়ে তিনি অংশ নিচ্ছেন। মঙ্গলবার (১১ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকালে রাজধানীর বায়তুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে ওই সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নেন তিনি। পাঁচ শতাধিক গাড়িসহ কর্মী সমর্থকদের নিয়ে ওই সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে প্রায় সোয়া তিনশ’ গাড়ি প্রস্তুত করা হয়েছে। তবে পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না। ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে রাত থেকেই জাহাঙ্গীর ও তার কর্মী সমর্থকরা কাজ করছেন।

একইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফার’ আন্দোলন কর্মসূচি ঘোষণা আসবে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।

/এসএন/
সম্পর্কিত
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বশেষ খবর
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ