ইউটিউব দেখে বোমা তৈরির অভিযোগ, বিস্ফোরণে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন

ফেনী প্রতিনিধি
১৫ জুলাই ২০২৩, ০৯:০৫আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৯:০৭

ফেনীর সোনাগাজীতে বোমা বিস্ফোরণে আবদুল্লা আল নোমান নামে এক যুবকের হাতের কবজি উড়ে গেছে। আহত হয়েছেন আবদুল আজিজ নামে আরেক তরুণ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার (১৪ জুলাই) রাতে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বাদী হয়ে ওই দুই তরুণসহ পাঁচ জনকে আসামি করে থানায় একটি মামলাটি করেন। সেখানে অভিযোগ কার হয়েছে, ইউটিউব দেখে দুই বন্ধু মিলে বোমা তৈরির চেষ্টাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান।

বোমা বিস্ফোরণে আহত আবদুল আজিজের বাবা রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ছেলে ও ছেলের বন্ধু আবদুল্লাহ আল নোমান ইউটিউব দেখে বোমা তৈরির চেষ্টা করেনি। স্থানীয় একটি কুচক্রী মহল তাদের ফাঁসাতে ও হয়রানি করতে নানা কল্পকাহিনি তৈরি করছে। মূল ঘটনা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খেলার সময় বাড়ির বাইরে লাল টেপ দিয়ে মোড়ানো গোলাকার বল আকৃতির একটি বস্তু পায় আজিজ ও নোমান। নোমান বল ভেবে সেটি বাড়িতে এনে জানালার পাশে রাখে। পরে সেটি বিস্ফোরণে তার হাতের কবজি উড়ে যায়। দ্রুত আমরা নোমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। আজিজও সামান্য আঘাত পেয়েছে।’

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, আবদুল্লাহ আল নোমান আড়কাইম গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে বন্ধু আবদুল আজিজের ঘরে বসে ইউটিউব দেখে নোমান রাত ৮টার দিকে বোমা তৈরি করছিলেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে নোমানের বাম হাতেরর কবজি উড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

/এসএন/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের