মামার বিয়েতে এসে পুকুরে ডুবে প্রাণ গেলো ভাগনের 

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ জুলাই ২০২৩, ০৯:৫২আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৯:৫২

মামার বিয়েতে এসে পুকুরে ডুবে পাঁচ বছরের ভাগনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু রুহান আহমেদ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড সিলেট বিশ্বনাথ শাখার কর্মকর্তা জহিরুল হক রাসেলের ছেলে। 

রুহানের নানা মো. ইব্রাহিম বলেন, ‘আমার ছেলে ইমদাদুল হকের বিয়ে উপলক্ষে সকল আত্মীয়-স্বজন গত বুধবার আমাদের বাসায় আসেন। শুক্রবার দুপুরের দিকে সকল আত্মীয়-স্বজনদের নিয়ে আনন্দ-উল্লাস করে কনে বাড়ি গোপালপুরে যাই। আমার নাতি রুহান পরিবারের অগোচড়ে কনের বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাই। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. শারমিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু রুহানকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সে মারা যায়।’

/এসএন/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম