ফেনীতে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত অর্ধশত গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান

ফেনী প্রতিনিধি
১৯ জুলাই ২০২৩, ১৩:২১আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৩:২৫

ফেনীতে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে সংঘর্ষে সাধারণ মানুষসহ ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশত গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে থেমে থেমে এ হামলার ঘটনা ঘটে।

সরজমিনে দেখা যায়, সংঘর্ষের সময় রিকশা, সিএনজি, কাভার্ডভ্যান, মোটরসাইকেলসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি উঁচু ভবন ভাঙচুর করা হয়।

সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক দলের কর্মসূচিতে সাধারণ মানুষের ওপর হামলা মানা যায় না, ফেনীর ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছে। হুট করে ব্যবসাপ্রতিষ্ঠানসহ ব্যাংকের অফিসে হামলা চালানো উচিত হয়নি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ভাঙচুরের শিকার একজন সিএনজি চালক বলেন, ‘এ গাড়ি চালিয়ে আমার সংসার চলে। আমি মহিপাল থেকে আসার পথে সংঘর্ষ দেখে গাড়ি থামিয়ে পাশে অবস্থান নিয়েছি। কিন্তু আমার গাড়ির ওপর হামলা চালিয়ে গ্লাস ভেঙ্গে দেয়।’

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ন্যাক্কারজনক। এটা যেমন ব্যক্তির ক্ষতি তেমনি দেশেরও ক্ষতি। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

/এসএন/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের