নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচন

আ.লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন শহীদ ইকবাল

নেত্রকোনা প্রতিনিধি
১৯ জুলাই ২০২৩, ১৫:২৯আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫:২৯

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল। এ ছাড়া মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা শফি আহমেদ ও এম মমতাজ হুসেন চৌধুরী। 

বুধবার (১৯ জুলাই) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে একই দিনে জমা দেন মনোনয়ন প্রত্যাশী নেতারা।

এদিকে মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং বুধবার দুপুরে জমা দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। 

আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া নেত্রকোনা-৪ আসনে আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট হবে ব্যালটে। নির্বাচনটি সিসিটিভিতে পর্যবেক্ষণ করা হবে না।

রবিবার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে ২৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।

নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গত ১১ জুলাই এই আসনটি শূন্য হয়।

/এসএন/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’