‘মনুষ্যত্বের বিকাশ না ঘটলে ভালো ডাক্তার হওয়া যাবে না’

দিনাজপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ১৮:৪৯আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৮:৫১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, ‘শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। মানবতার সেবা করতে হবে। একজন ডাক্তারকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে কখনও একজন ভালো ডাক্তার হতে পারবেন না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে। এই মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

রবিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের প্রথম বর্ষে (২০২২-২০২৩ সেশন) ছাত্র-ছাত্রীদের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন এবং পরিচিতিমূলক ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদে আছে, এগিয়ে যাচ্ছে। আর কখনও পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা মানেই উন্নয়ন। আজকে পদ্মা সেতু, মেট্রোরেলসহ সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। চিকিৎসকরা উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বিশেষ করে মহামারি করোনাতে যখন মানুষ জীবন বাঁচাতে ছোটাছুটি করেছে, ঠিক সেই মুহূর্তে তারা রোগীর সেবা করেছেন। জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা মানবসেবায় স্বরণীয় হয়ে থাকবেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবাকে দ্রুতগতিতে এগিয়ে নিয়েছেন। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। বিএনপি-জামায়াতের বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করেছেন।’

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন– অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, কলেজের উপাধ্যক্ষ আলহাজ ডা. সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, দিনাজপুর স্বাচিপের সভাপতি ডা. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ডা. আহাদ আলী প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম